সংবাদদাতা, বালুরঘাট: পেঁয়াজ, আলু বাংলাদেশে পাঠানোর জন্য সুবিধা পোর্টালের মাধ্যমে স্লট বুকিং বন্ধ হতেই আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সমস্ত পণ্য বাংলাদেশে রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন।
Advertisement
স্লটের কাগজ ছাড়াই এদিন সকালে পেঁয়াজ, আলু বোঝাই ট্রাক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। হিলি স্থল বন্দরে ট্রাক নিয়ে যেতেই বাধা দেয় স্লট বুকিং হয়েছে কি না দেখার দায়িত্বে থাকা পুলিসকর্মীরা। তখনই তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা।
পুলিস ট্রাক এগতে না দিলে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন। তাঁদের অভিযোগ, ভিনরাজ্য থেকে পেঁয়াজ ও আলু নিয়ে আসার বৈধ কাগজ থাকলে স্লট দেওয়া হবে এমনটা প্রশাসন আশ্বাস দিলেও রাত পর্যন্ত সুবিধা পোর্টাল খোলেনি।
এদিকে ট্রাকে আলু, পেঁয়াজ পচতে শুরু হওয়ায় বিপুল ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, স্লট নিয়ে রাজ্যের কোনও নির্দেশিকা আসেনি। সিদ্ধান্ত হলে সেই অনুযায়ী কাজ করা হবে।
মঙ্গলবার সকালে হিলি এক্সপোর্ট অফিসে সংগঠনের সদস্যরা বৈঠকে বসেন। সেখানে সিদ্ধান্ত হয় শুল্ক দপ্তরের যখন বাধা নেই, স্লট বুকিং ছাড়াই পণ্য বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। সেই অনুযায়ী দু’টি করে পেঁয়াজ ও আলুর গাড়ি স্লট বুকিং অফিসের সামনে নিয়ে যেতেই পুলিস আটকে দেয়। সেখানে সাময়িক বচসা হয় দু’পক্ষের মধ্যে। ব্যবসায়ীদের একাংশের দাবি, প্রশাসন তখন আশ্বাস দিয়েছিল ভিনরাজ্য থেকে আনা আলু ও পেঁয়াজের ট্রাক ছাড়া হবে।
স্থানীয় সূত্রে খবর, এই খবর ছড়িয়ে পড়তেই কিছু ব্যবসায়ী ভিনরাজ্য থেকে আলু, পেঁয়াজ এনেছেন প্রমাণ করতে ভুয়ো কাগজপত্র তৈরি করতে শুরু করে দেন। প্রশাসনের কাছে সেই খবর পৌঁছে গেলে ছাড়পত্র দেওয়ার ভাবনা বদলে যায়।
হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ আগরওয়াল বলেন, পেঁয়াজ ও আলু পাঠানো শুরু না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।