সংবাদদাতা, পতিরাম: সন্ধ্যায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে মুখ চেপে ধরে নাবালিকাকে পাঁজাকোলা করে জঙ্গলে নিয়ে গিয়েছিল দুই যুবক। ধর্ষণের পর কাউকে না জানানোর হুমকিও দিয়েছিল তারা। পাঁচ বছর পর সেই মামলায় মঙ্গলবার দু’জনকে দোষী সাব্যস্ত করল বালুরঘাট জেলা আদালত। বৃহস্পতিবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক।
Advertisement
আদালত সূত্রে খবর, হিলিতে ধর্ষণের ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ২০ ডিসেম্বর। সন্ধ্যায় পরিচিতের বাড়ি থেকে ফিরছিল ১৫ বছরের নাবালিকা। দুই যুবক নাবালিকাকে একা পেয়ে তার পথ আটকায়। মুখ চেপে ধরে পাঁজাকোলা করে জঙ্গলে নিয়ে যায় তারা। ২০ বছরের এক যুবককে একাজে সাহায্য করেছিল তার ১৯ বছরের বন্ধু।
দুই অভিযুক্ত প্রাণে মারার হুমকি দেওয়ায় ভয় পেয়ে বাড়িতে ঘটনার কথা আর জানায়নি ওই নাবালিকা। মানসিক অবসাদ ও ভয়ে খাওয়াদাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। মেয়েকে হঠাত্ চুপচাপ হয়ে যেতে দেখে সন্দেহ হয় মায়ের। তিনি জোর করতেই পুরো ঘটনাটি বলে নাবালিকা। ২২ ডিসেম্বর হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের হলে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। তখন থেকে তারা জেল হেফাজতে ছিল। মঙ্গলবার দু’জনকে দোষী সাব্যস্ত করেন বালুরঘাটের অতিরিক্ত দায়রা ও জেলা বিচারক (দ্বিতীয় কোর্ট) তথা স্পেশাল কোর্টের (পকসো) বিচারক শরণ্যা সেন প্রসাদ। বালুরঘাট জেলা আদালতের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, হিলি থানার পকসো মামলায় বিচারক দু’জনকেই দোষী সাব্যস্ত করেছেন। আগামী বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে।