Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলের পথে দেরি! ফোন করলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাইকে পৌঁছে দেবে পুলিস

হলের পথে দেরি! ফোন করলে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাইকে পৌঁছে দেবে পুলিস
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: কোনও পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার সময় অসুবিধায় পড়লে চিন্তার কারণ নেই। এক ফোনেই পুলিস এসে হাজির হবে। মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবেন পুলিস কর্মী। এই সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিস বিভাগ। এ জন্য থানাগুলি পরীক্ষার্থীদের বিলি করবে ফোন নম্বর। উল্লেখ্য, এবার আলিপুরদুয়ার জেলায় মোট ২৩ হাজার ২৫৯ জন মাধ্যমিক পরীক্ষা দেবে। 
Advertisement
আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, কোনও মাধ্যমিক পরীক্ষার্থী রাস্তায় কোনও ধরনের বিপদে পড়লে পুলিসকে ফোন করতেই পারে। পুলিস সঙ্গে সঙ্গে বাইক নিয়ে হাজির হয়ে ওই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসবে। 
জেলার থানাগুলি থেকে এলাকার স্কুল ও পরীক্ষার্থীদের এ জন্য ফোন নম্বর বিলি করা হবে। যাতে বিপদের সময় পরীক্ষার্থীরা পুলিসকে চট করে ফোন করতে পারে। এদিকে, মাধ্যমিক পরীক্ষার সময় এলাকার বিভিন্ন মোড়ে ও স্কুলগুলির সামনে পুলিস মোতায়েন থাকবে। কঠোরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। 
এবারে জেলায় মোট ২৩ হাজার ২৫৯ মাধ্যমিক পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১০ হাজার ৫৫১ এবং ছাত্রী ১২ হাজার ৭০৮ জন। জেলা শিক্ষাদপ্তর জানিয়েছে, মোট ৭০টি পরীক্ষা কেন্দ্র থাকছে। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আহশানুল করিম বলেন, জেলায় মাধ্যমিকের ১৮টি প্রধান পরীক্ষা কেন্দ্র। বাকি ৫২টি সাব পরীক্ষা কেন্দ্র। জেলা মাধ্যমিক পরীক্ষা পরিচালন কমিটির যুগ্ম আহ্বায়ক শৌভিক দে সরকার বলেন, পুলিসি সহায়তা নিয়ে সুষ্ঠুভাবে আমরা গোটা পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ