Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেলমেট পড়ুন, সতর্ক করল পুলিস

হেলমেট পড়ুন, সতর্ক করল পুলিস
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
দুর্ঘটনা রুখতে তৎপর পুলিস। রাস্তায় নেমে হেলমেটহীন বাইক চালকদের সতর্ক করল হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক বিভাগ। শনিবার হরিশ্চন্দ্রপুরগামী ৩১নম্বর জাতীয় সড়কে কনুয়া এলাকায় হেলমেটহীন চালকদের হেলমেট পড়ে ও চারচাকা গাড়ি চালকদের সিটবেল্ট লাগিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেন ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী। তিনি বলেন, এই জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বেপরোয়া গতিতে বাইক চালানো ও হেলমেট না পড়ার কারণে বেশি দুর্ঘটনা ঘটে। তাদেরকে সচেতন করতে এই উদ্যোগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ