সংবাদদাতা, ময়নাগুড়ি: দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে একের পর এক সচেতনতা প্রচার চলছে। কিন্তু তাতেও হুঁশ ফিরছে না গাড়ি চালকদের। সেকারণে প্রশাসনের ধরপাকরে পড়ে জরিমানা দিতে হচ্ছে তাঁদের। জানুয়ারি মাসে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের হাতে হেলমেটবিহীন প্রায় ৪০০ বাইক, স্কুটার চালক জরিমানার কবলে পড়েছেন। ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত জরিমানার কবলে পড়েছেন প্রায় ৪৩০ জন।
Advertisement
জরিমানার অঙ্ক কম নয়। ট্রাফিক বিভাগ জানিয়েছে, হেলমেট না পড়ে বাইক চালালে এক হাজার টাকা জরিমানা দিতে হবে। অপরদিকে, গত মাসে নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানো ছ’জন ময়নাগুড়ি ট্রাফিক বিভাগের জরিমানার কবলে পড়েছেন। চলতি মাসে দু’জন। নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালালে জরিমানা রয়েছে ১০ হাজার টাকা।
গত জানুয়ারি মাসে প্রশাসনের পক্ষ থেকে রোড সেফটি উইক পালন করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন এলাকা, জাতীয় সড়কের পাশে, হাট-বাজার সহ নানা স্থানে সচেতনতা প্রচার করা হয়। কথা বলা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের সঙ্গে। অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে প্রায় সারা বছর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও সচেতন হচ্ছেন না গাড়ি চালকরা। সেকারণে জরিমানার কবলে পড়তে হচ্ছে তাঁদের।
ট্রফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, প্রতিনিয়ত আমাদের ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় চেকিং চলে। আমরা চাইছি গাড়ি চালকরা ট্রাফিক আইন মেনে চলুক। তাতে দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পাবেন। কিছুদিন আগে রেলগেট এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। সেই বাইক চালকের মাথায় হেলমেট ছিল না। মৃত্যু হয়েছিল তাঁর। তাই সুরক্ষা বজায় রাখা জরুরি।
আইসি সুবল ঘোষ বলেন, নাকা সহ বিভিন্ন কর্মসূচি চলছে। যারা বুঝছেন না, তাদের হেলমেট পড়ার গুরুত্ব বোঝানো হচ্ছে। ওভারলোডিং গাড়ি ধরা হচ্ছে। লাগাতার অভিযান চলবে।গত জানুয়ারি মাসে প্রশাসনের পক্ষ থেকে রোড সেফটি উইক পালন করা হয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন এলাকা, জাতীয় সড়কের পাশে, হাট-বাজার সহ নানা স্থানে সচেতনতা প্রচার করা হয়। কথা বলা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের সঙ্গে। অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে প্রায় সারা বছর সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও সচেতন হচ্ছেন না গাড়ি চালকরা। সেকারণে জরিমানার কবলে পড়তে হচ্ছে তাঁদের।
ট্রফিক ওসি অতুলচন্দ্র দাস বলেন, প্রতিনিয়ত আমাদের ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় চেকিং চলে। আমরা চাইছি গাড়ি চালকরা ট্রাফিক আইন মেনে চলুক। তাতে দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পাবেন। কিছুদিন আগে রেলগেট এলাকায় একটি দুর্ঘটনা ঘটে। সেই বাইক চালকের মাথায় হেলমেট ছিল না। মৃত্যু হয়েছিল তাঁর। তাই সুরক্ষা বজায় রাখা জরুরি।



