সংবাদদাতা, হলদিয়া: সোমবার হলদিয়ার তিনটি থানায় সৌর বিদ্যুৎ প্রকল্প ও মহকুমা উইনার্স টিমের টহলদারি বাইক প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার সৌম্যদীপ ঘোষ। হলদিয়া, মহিষাদল ও নয়াচর দ্বীপের কোস্টাল থানায় এবার সৌর বিদ্যুতেই জ্বলবে আলো। বিদ্যুতের খরচ সাশ্রয় এবং অচিরাচরিত শক্তিতে জোর দিতেই জেলায় পাইলট প্রকল্প হিসেবে হলদিয়ার থানাগুলিতে এই প্রকল্প চালু হচ্ছে। একইসঙ্গে হলদিয়ার ‘উইনার্স টিম’-এর মহিলা পুলিসের হাতে ৪টি ব্যাটারিচালিত বাইকের চাবি তুলে দেওয়া হয়েছে। শিল্পশহর ও লাগোয়া এলাকায় মহিলাদের নিরাপত্তার জন্য এই বাইকে টহল দেবে উইনার্স টিম। এদিন তমলুকের নিমতৌড়িতে জেলা পুলিস সুপারের অফিস প্রাঙ্গণে সামাজিক প্রকল্প দু’টির সূচনা হয়েছে।
Advertisement
পুলিস সুপার বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে হলদিয়া পেট্রকেম এই দু›টি প্রকল্পে সাহায্য করেছে। বিভিন্ন শিল্প সংস্থাকে সিএসআর স্কিমের মাধ্যমে সামর্থ অনুযায়ী সামাজিক কাজে সাহায্যের জন্য আবেদন করি। হলদিয়া পেট্রকেম শিল্পাঞ্চলকে দূষণমুক্ত করতে অচিরাচরিত শক্তি ব্যবহার প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে। পুলিস ও পেট্রকেম হলদিয়ায় পরিবেশ সুরক্ষিত রাখতে এই কর্মসূচি নিয়েছে। এই প্রকল্পে তিনটি পুলিস স্টেশনকে সৌর বিদ্যুতের মাধ্যমে চালনা করা হবে। বিশেষ করে নয়াচর দ্বীপে কোনও গ্রিডের বিদ্যুৎ নেই, তার ফলে পুলিসের অসুবিধে হতো। এই প্রকল্পের ফলে নয়াচরের ক্ষেত্রে বিশেষভাবে সুবিধে হবে। এছাড়া পেট্রকেম কর্তৃপক্ষ চারটি ব্যাটারি বাইক তুলে দিয়েছে যা টহলদারিতে সহায়তা করবে।
হলদিয়া পেট্রকেমের জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) সমীরণ সরকার বলেন, হলদিয়ায় পরিবেশ সুরক্ষার উপর পেট্রকেম বাড়তি গুরুত্ব দিচ্ছে। এজন্য সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে হলদিয়ায় গাছ লাগানো, স্কুলে স্কুলে ফলের বাগান তৈরির পাশাপাশি সৌর বিদ্যুৎ প্রকল্পে জোর দিয়েছি আমরা। থানাগুলিতে সৌর বিদ্যুৎ এবং উইনার্স টিমকে বাইক তুলে দেওয়ার ক্ষেত্রে পুলিস, হলদিয়া পেট্রকেম, হলদিয়ার রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম যৌথভাবে কাজ করেছে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পেট্রকেম রাজ্য সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া বা স্কুলে পরিকাঠামো তৈরির কাজ করছে।
এক পুলিস আধিকারিক বলেন, নয়াচরে সৌর বিদ্যুৎ চালু হওয়ায় পুলিসের অফিসিয়াল কাজকর্মের অনেক সুবিধে হচ্ছে। এতদিন জেনারেটর চালিয়ে আলো জ্বালানো হতো। কিন্তু দীর্ঘক্ষণ একটানা জেনারেটর চালানো সম্ভব হতো না। সৌরবিদ্যুতে এখন দিনে রাতে আলো, পাখা সবই চলছে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা বা নজরদারিতেও অনেক সুবিধে হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার মনোরঞ্জন ঘোষ, এসডিপিও অরিন্দম অধিকারী, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, পেট্রকেমের আধিকারিক বিভাস রায়চৌধুরী ও জেলা পুলিসের পদস্থ আধিকারিকরা।