Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিবাড়িতে মূক-বধির প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু

হলদিবাড়িতে মূক-বধির প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মূকবধির প্রৌঢ়ার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ১৬ নম্বর জঙ্গলবস গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়া একাই বাড়িতে থাকতেন। এদিন সকালে ওই প্রৌঢ়াকে তাঁর শোওয়ার ঘরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। প্রতিবেশীরাই খবর দেন হলদিবাড়ি থানার পুলিসকে। পুলিস এসে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই প্রৌঢ়ার নাম সঙ্ঘমিত্রা রায় (৫৪)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ