Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিবাড়িতে দোকানে চুরি  

হলদিবাড়িতে দোকানে চুরি
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: বৃহস্পতিবার দুপুরে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পয়ামারি এলাকার একটি সারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এদিন দুপুরে দোকান খোলা রেখে দীনেশচন্দ্র সরকার বাড়িতে খাবার খেতে যান। বাড়ি থেকে ফিরে দোকানের ক্যাশ বাক্স খুলে দেখেন এক লক্ষ টাকা উধাও। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দীনেশবাবু বলেন, এক লক্ষ টাকা চুরি হয়েছে। হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই বলেন, সিসি ক্যামেরা দেখে দুষ্কৃতীর খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ