Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিবাড়িতে বাইক ও টোটোর সংঘর্ষে জখম ৭

হলদিবাড়িতে বাইক ও টোটোর সংঘর্ষে জখম ৭
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে সাত জন জখম হয়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ পঞ্চায়েতের হাতিভাঙা ব্রিজ সংলগ্ন স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি টোটো দেওয়ানগঞ্জ থেকে হলদিবাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি বাইকে করে তিন জন হলদিবাড়ি থেকে দেওয়ানগঞ্জের দিকে আসছিল। সেই সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সামনে ধাক্কা মারে। এতে বাইক চালক ও দুই আরোহী সহ সাত জন জখম হন। তাঁদেরকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়। হলদিবাড়ি থানার পুলিস বাইক ও টোটোটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ