Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে স্বামীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড

হলদিয়ায় স্ত্রীকে কুপিয়ে খুনের দায়ে স্বামীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: স্ত্রীকে কুপিয়ে খুন করার অপরাধে হলদিয়ার সাউতানচক গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাসকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল হলদিয়া মহকুমা আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ছ’মাসের অতিরিক্ত কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। বুধবার হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জনকুমার সরকার অভিযুক্তের সাজা ঘোষণা করেন। জানা গিয়েছে, ২০১৯ সালের ১৭মে বেলা ১০টা নাগাদ স্ত্রী লক্ষ্মী দাসের সঙ্গে ঝামেলা বাধে বিশ্বজিতের। অভিযোগ, এরপর দুপুর ২টো নাগাদ রাগের বশে ধারালো কাটারি নিয়ে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে বিশ্বজিৎ। তারপর ঘটনাস্থল ছেড়ে পালাতে চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। ওইদিনের ঘটনার বিষয়ে লক্ষ্মী দাসের দাদা ভূতুনাথ মাজি হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনাস্থল থেকে রক্তমাখা কাটারি, লক্ষ্মী দাসের চারটি দাঁত এবং রক্তমাখা মাটি সিজ করে। ওই বছরের ১৪ আগস্ট বিশ্বজিতের বিরুদ্ধে আইপিসি ৩০২ ধারায় চার্জশিট জমা দেয় পুলিস। এরপর ২০২০ সালের ১ফেব্রুয়ারি বিশ্বজিতের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 
Advertisement
মামলার সরকারি আইনজীবী সোমনাথ ভুঁইয়া বলেন, ওই মামলায় মোট ১২ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গত ২০০৭ সালে ভবানীপুর থানার চকদ্বীপা গ্রামের দুলাল মাজির কন্যা লক্ষ্মীর সঙ্গে হলদিয়া থানার সাউতানচক গ্রামের বিশ্বজিৎ দাসের বিয়ে হয়েছিল। তাদের দুই পুত্রসন্তান আছে। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে বিশ্বজিৎ প্রায়ই নেশা করে বাড়িতে এসে লক্ষ্মীকে অপবাদ দিয়ে মারধর করত।
সম্পর্কিত সংবাদ