Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় ক্যারাটেতে স্বর্ণপদক পেল বড়ঞার স্কুলপড়ুয়া

হলদিয়ায় ক্যারাটেতে স্বর্ণপদক পেল বড়ঞার স্কুলপড়ুয়া
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: হলদিয়ায় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল বড়ঞার ১১ বছরের সিমরান আচার্য্য। দু’দিনের এই ক্যারাটে প্রতিযোগিতা রবিবার শুরু হয়েছিল। সেখানে ভারত ছাড়াও নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রতিযোগীরা অংশ নিয়েছেন।
Advertisement
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আয়োজন করা হয়েছে ওই প্রতিযোগিতার। এস শিথো রিউ ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ২০২৪ বর্ষের এই প্রতিযোগিতার আয়োজন করে মেদিনীপুর হলদিয়া ক্যারাটে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। সেখানে রবিবার প্রথমদিনেই সিমরান দুটি বিভাগে অংশ নেয়। এর মধ্যে একটিতে ঩সোনা ও অন্যটিতে ব্রোঞ্চ পদক পেয়েছে। সিমরানের পদকপ্রাপ্তিতে বড়ঞা থানার চৌধুরীপাড়ায় খুশির হাওয়া। প্রসঙ্গত, সিমরান বড়ঞা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বাবা বাসুদেব আচার্য্য একজন গাড়িচালক। মা পুনম আচার্য্য বলেন, মেয়েকে ছোট থেকেই ক্যারাটেতে পারদর্শী করার চেষ্টা করে গিয়েছি। দুইবছর আগে একটি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক পেয়েছিল। এবার আরও প্রত্যাশা বাড়াল।
সম্পর্কিত সংবাদ