সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোড সম্প্রসারণ করা হবে। পেভার্স ব্লক বসিয়ে নতুন করে চার লেনের ওই শিল্প সড়ক গড়ে তোলা হবে। প্রথম দফায় ওই ১৪ কিমি সড়কের সিটি সেন্টার থেকে দুর্গাচকের ক্ষুদিরাম স্কোয়ার পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিমি অংশ সম্প্রসারণ করা হবে। দ্বিতীয় দফায় পেভার্স ব্লক বসিয়ে ক্ষুদিরাম স্কোয়ার থেকে এমসিপিআই(মিৎসুবিশি) পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে।
Advertisement
সোমবার এইচডিএ’র বোর্ড মিটিংয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর এদিন বলেন, ওই রাস্তায় পণ্যবাহী গাড়ির চাপ দিন দিন বাড়ছে। সেজন্য সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য ডিটেল প্রজেক্ট রিপোর্ট(ডিপিআর) তৈরির কাজ তাড়াতাড়ি শুরু হবে। কয়েকটি শিল্প সংস্থা নতুন করে জমি চেয়েছে। বৈঠকে তাদের জমি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেগুলি অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হচ্ছে। এছাড়া, হলদিয়া পুরসভা দুর্গাচকে বাজার স্থানান্তর ও স্বাস্থ্যকেন্দ্র তৈরির জন্য জমি চেয়েছিল। তাদের জমি দেওয়া হবে। এদিন আইওসিকে শিল্পের জন্য জমি দেওয়া নিয়েও আলোচনা হয়েছে।
এইচপিএল লিঙ্ক রোড এলাকা হলদিয়ার নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে পরিচিত। ওই সড়কের পাশেই এইচডিএর বড় ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। আইওসিকে নতুন করে যে জমি দেওয়ার কথা এগোচ্ছে, সেটি ওই সড়কের পাশেই। পেট্রকেমের নতুন ফেনল প্রকল্প সেখানে হচ্ছে। তাই আগামী দিনের কথা মাথায় রেখেই ওই সড়ক সম্প্রসারণে এইচডিএ উদ্যোগী হয়েছে। কিন্তু ওই সড়কে নতুন করে আর লেন বাড়ানোর জায়গা নেই। দু’দিকে পাইপলাইন থাকায় সিক্স লেনের রাস্তা সম্ভব নয় বলে ইঞ্জিনিয়াররা জানিয়েছেন। তবে কয়েক মিটার রাস্তা বাড়ানো যেতে পারে।
এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর বলেন, এদিন মিটিংয়ে আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর ও রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছে। আইওসি ১০৪ একর জমি চেয়েছে। ওই জমির দাম মেটাতে আরও সাতমাস সময়ও চেয়েছে। আগামী বছর এপ্রিলে দিল্লিতে আইওসির বোর্ড মিটিংয়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর তারা জমির টাকা মেটাবে বলে আশ্বাস দিয়েছে। ওই জমিতে আইওসি বড়সড় বিনিয়োগ করতে চলেছে। এছাড়া গোকুল অ্যাগ্রো ভোজ্য তেল সংস্থা কারখানা সম্প্রসারণের জন্য দেড় একর ও মুম্বইয়ের একটি বিটুমিন সংস্থা পাঁচ একর জমি চেয়েছে।