সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ায় জাতীয় সড়কের পাশে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, বেআইনিভাবে প্রাচীর ও গেট তৈরি এবং মাটি ভরাট করে জমি দখল হচ্ছে। দখল হওয়া জমির পরিমাণ প্রায় এক একর। হলদিয়া ব্লকের কাষ্ঠখালি মৌজায় জাতীয় সড়কের পাশেই রয়েছে ওই গুরুত্বপূর্ণ জমি। ওই জমিটি এক নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত খাস জমি। হলদিয়া ব্লকের বাড়উত্তরহিংলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই জমি এক ঠিকাদার দখল করে প্রাচীর তুলেছে বলে স্থানীয়দের অভিযোগ। পঞ্চায়েতটি পরিচালনা করে বিজেপি। যে বুথে জমি দখল হচ্ছে, সেটিও বিজেপির দখলে রয়েছে।
Advertisement
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে একটু একটু করে ওই জমি দখল হচ্ছে। ওই এলাকায় একটি সরকারি প্রকল্প করার জন্য মাপজোকও হয়েছে। সেখানে আধিকারিকরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন, ব্লক ভূমিদপ্তর, ব্লক প্রশাসন দখল হওয়ার বিষয়টি জানার পরও মুখে কুলুপ এঁটে রয়েছেন। জেলাশাসকের কাছেও এনিয়ে অভিযোগ হয়েছে। শেষমেশ মুখ্যমন্ত্রীকে সরাসরি এনিয়ে অভিযোগ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, দখল হওয়া জমির মূল্য কয়েক কোটি টাকা।
হলদিয়া ব্লকের ভূমি আধিকারিক তমালি দাস বলেন, আমি ছুটিতে রয়েছি। এবিষয়ে খোঁজ নিয়ে দেখব। বাড়উত্তরহিংলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা মেহেতা দাস বলেন, ওই জমি নিয়ে রাজনীতি ঠিক নয়। বিষয়টি পঞ্চায়েতের নজরে রয়েছে। পঞ্চায়েত চায় ওই এলাকায় দখলদার হটিয়ে প্রকল্প গড়ে উঠুক। হলদিয়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও বিজেপি নেতা চন্দন সামন্ত বলেন, ওই খাস জমির বিষয়টি প্রথম বিডিওর নজরে এনেছিলাম। ভূমিদপ্তরকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি। হলদিয়ার বিডিও সৌরভ মাজি বলেন, ওই এলাকায় জমি দখলের বিষয়টি নজরে এসেছে। এব্যাপারে ব্লক ভূমি আধিকারিককে সাম্প্রতিক স্ট্যাটাস জানানোর কথা বলেছি।