Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় আন্তর্জাতিক আলোচনাচক্র

হলদিয়ায় আন্তর্জাতিক আলোচনাচক্র
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: রবিবার হলদিয়া ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস কলেজে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক আলোচনাচক্র হল। মহামারী ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের পেশাগত নিরাপত্তা এবং নমুনা সংগ্রহ ও তার ব্যবহার সম্পর্কে এদিন আলোচনা হয়। সেমিনারে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় পাঁচশো পড়ুয়া, গবেষক ও অধ্যাপক অংশ নেন। আলোচনাচক্রের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্পাদক আশিস লাহিড়ি, সহ সভাপতি স্পর্শিতা পণ্ডাশেঠ, তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট তপনকুমার মাইতি। তাঁরা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি পাঠরত ছাত্রছাত্রীদের পেশা সম্পর্কে সচেতন হতে বলেন। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মরিশাসের আন্না মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের ডিন অধ্যাপক দীনেশ মাসকেরি, নেপালের কলেজ অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড টিচিং হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান মনোরঞ্জন আদক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন্দীপ চট্টোপাধ্যায়। এছাড়াও বক্তব্য রাখেন হলদিয়া ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেসের সহকারী অধ্যাপক অন্তরা আচার্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ