Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হিলি-বানারহাটে  নাবালিকা ধর্ষণে ৩ দোষীকে ১০ বছরের কারাদণ্ড

হিলি-বানারহাটে  নাবালিকা ধর্ষণে ৩ দোষীকে ১০ বছরের কারাদণ্ড
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, পতিরাম: উত্তরবঙ্গের নাবালিকা ধর্ষণের দু’টি পৃথক ঘটনায় মিলল ‘জাস্টিস’। বালুরঘাটের হিলি ও জলপাইগুড়ির বানারহাট থানা এলাকার দু’টি নাবালিকা ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আদালত। দু’টি ক্ষেত্রেই ধর্ষকদের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার হিলির ঘটনায় এই নির্দেশ দিয়েছেন স্পেশাল পকসো কোর্টের বিচারক শরণ্যা সেন প্রসাদ। পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে। পাশাপাশি নির্যাতিতাকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২০ ডিসেম্বর। সন্ধ্যায় পরিচিতের বাড়ি থেকে ফিরছিল নাবালিকা। তাকে একা পেয়ে দুই তরুণ পথ আটকায়। নাবালিকার মুখ চেপে ধরে পাঁজাকোলা করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে একজন। তাকে সাহায্য করেছিল বন্ধু। 
Advertisement
অন্যদিকে, জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে বানারহাট থানা এলাকার নাবালিকা ধর্ষণের ঘটনায় সাজার শুনানি হয়েছে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এদিন বিচারক অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দু’মাস জেল। নির্যাতিতা নাবালিকাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে নির্দেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটে ২০১৬ সালের জুন মাসে বানারহাট থানার একটি চা বাগানে। 
সম্পর্কিত সংবাদ