সংবাদদাতা, লালবাগ: পর্যটন মরশুম শুরুর আগেই হাজারদুয়ারির ভিআইপি গেটের বাইরে রাস্তার পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানঘর সরিয়ে দেওয়ার কাজ শুরু করল মুর্শিদাবাদ পুরসভা। ইতিমধ্যে একটি চায়ের দোকান সরিয়ে দেওয়ার পাশাপাশি বেআইনিভাবে দখল করে রাখা জায়গা পুনরুদ্ধার করেছে পুরসভা। পুরসভার দাবি, ধাপে ধাপে বাকি দোকানগুলি সরিয়ে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন রাস্তা সম্প্রসারণ হবে, তেমনই দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে। পাশাপাশি ওখানকার ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে।
Advertisement
মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, রাস্তার পাশে দোকানগুলি অবৈধভাবে গজিয়ে ওঠার ফলে হাজারদুয়ারির ভিআইপি গেটের সামনের রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে। সারা বছর ধরে একপ্রকার যানজট লেগেই থাকে। পর্যটনের মরশুমে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। যানজটে রাস্তাদীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে পড়ে। এনিয়ে শহরবাসীর পাশাপাশি পর্যটকরাও ক্ষোভ প্রকাশ করে থাকেন। কাজেই রাস্তা সম্প্রসারণের পাশাপাশি যানজট সমস্যার স্থায়ী সমাধানে রাস্তার পাশে গজিয়ে ওঠা দোকানগুলি তুলে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই পুরসভার তরফে পুনর্বাসন দেওয়া হবে।
মুর্শিদাবাদের নবাবদের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হাজারদুয়ারি। এই হাজারদুয়ারির টানেই দেশ বিদেশের পর্যটকরা মুর্শিদাবাদে ছুটে আসেন। কিন্তু, হাজারদুয়ারির ভিআইপি গেটের পাশে রাস্তা দখল করে বেশ কয়েকটি দোকান গজিয়ে উঠেছিল। ঝুপড়ির আকারে গড়ে ওঠা ওই দোকানগুলি যানজটের পাশাপাশি ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের সৌন্দর্যহানি করছিল। স্বাভাবিকভাবেই যানজট সমস্যা মেটাতে পুরসভা রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ত্রিপলি গেট থেকে ইচ্ছাগঞ্জ পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এজন্য পুরদপ্তরের উন্নয়ন তহবিল থেকে ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
সিপিএমের মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক মনু শেখ বলেন, পুরসভা পুনর্বাসন দেবে বলেছে। তবে সেটা বাস্তবে করতে হবে। নজরুল ইসলাম বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য পুরসভা আমার চায়ের দোকান সরিয়ে দিয়েছে। সম্প্রসারণের কাজ শেষে পুনর্বাসন পেলেই খুশি।