Bartaman Logo
১০ জুন, ২০২৬

হাজারিবাগে সংঘর্ষ

হাজারিবাগে সংঘর্ষ
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শিবরাত্রিতে মাইক বাজানো এবং পতাকা ওড়ানো নিয়ে গোষ্ঠী সংঘর্ষ ঝাড়খণ্ডের হাজারিবাগে। পুলিস জানিয়েছে, হিন্দুস্তান চকে বিবাদের জেরে দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। তাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের হাজারিবাগ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি দোকান এবং সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিস গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডেপুটি কমিশনার ন্যান্সি সহায় বলেন,  বিরাট পুলিস বাহিনী মোতায়েন রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ