Bartaman Logo
২৭ মে, ২০২৬

হাজার কোটি পার

হাজার কোটি পার
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করল ‘পুষ্পা ২: দ্য রুল’। দ্রুততম এই রেকর্ড গড়ল ছবিটি। মাত্র ছ’দিনে এই ব্যবসা অল্লু অর্জুন অভিনীত ছবির। এর আগে মাত্র ১০ দিনে ১০০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়েছিল প্রভাস অভিনীত ‘বাহুবলী ২’। প্রথম থেকেই এই ছবিকে নিয়ে সিনেপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। এই আবহে নতুন ছবির কাজ শুরু করেছেন অল্লু। তেলুগু পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে হাত মেলাতে চলেছেন অভিনেতা। একটি বিগ বাজেটের ছবির পরিকল্পনা রয়েছে তাঁদের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ