Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হিজলনায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে উত্তেজনা

হিজলনায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে উত্তেজনা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: তৃণমূল দুই গোষ্ঠীর বিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল রায়নার হিজলনায়। অভিযোগ, শনিবার সন্ধ্যায় এলাকার একটি পার্টি অফিসে দলের এক গোষ্ঠী তালা ঝুলিয়ে দেয়। অন্য গোষ্ঠী তা খোলার জন্য রবিবার এলাকায় বিক্ষোভ দেখায়। তারা এলাকায় একটি বৈঠক করে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই পার্টি অফিসের দখল ঘিরে কয়েকদিন ধরেই দু’পক্ষর মধ্যে টানাপোড়েন চলছিল। দুই গোষ্ঠীই সেটি দখলে রাখার চেষ্টা করছিল। রায়না-১ ব্লকের তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল বলেন, এলাকায় অশান্তি পাকানোর জন্য কিছু হার্মাদ পার্টি অফিসে আসছিল। তারা আমাদের কর্মীদের উপর অতীতে হামলা করেছে। পার্টি অফিসে এসে কোনও শৃঙ্খলা মানছিল না।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ