Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ইতিহাস ‘বিকৃতি’? ঠিক তথ্য তুলে ধরতে পাঠচক্র শুরু করছে আলিমুদ্দিন

পাঠচক্র শুরু করতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। রাজ্যব্যাপী প্রতিটা শাখা, এরিয়া কমিটিতে আগামী ৫ থেকে ১৪ আগস্ট চলবে পাঠচক্র। বিষয়বস্তু উপস্থাপনার সহায়ক তৈরি করে দিয়েছে আলিমুদ্দিন।

ইতিহাস ‘বিকৃতি’? ঠিক তথ্য তুলে ধরতে পাঠচক্র শুরু করছে আলিমুদ্দিন
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোহম কর, কলকাতা: পাঠচক্র শুরু করতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। রাজ্যব্যাপী প্রতিটা শাখা, এরিয়া কমিটিতে আগামী ৫ থেকে ১৪ আগস্ট চলবে পাঠচক্র। বিষয়বস্তু উপস্থাপনার সহায়ক তৈরি করে দিয়েছে আলিমুদ্দিন। বিষয়বস্তু হল, ‘ভারতের স্বাধীনতা আন্দোলন ও দেশভাগ: কমিউনিস্ট পার্টি ও আরএসএস-এর ভূমিকা’। সিপিএম নেতৃত্বের কথায়, পুরানো ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে ঝালিয়ে নেওয়ার উদ্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পার্টির তরফে একটি উপস্থাপনা পুস্তিকাও প্রকাশ করা হয়েছে। যা সিপিএমের রাজ্য দপ্তর থেকে বিভিন্ন শাখা সংগ্রহ করছে। সেখানে ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও দেশভাগে আরএসএস, হিন্দু মহাসভা ও মুসলিম লিগের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি স্বাধীনতা সংগ্রাম, দেশভাগে কমিউনিস্ট পার্টির ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে। রাজ্যে প্রথমবারের জন্য সরকার ক্ষমতায় এসেছে। সিপিএম নেতৃত্ব মনে করছে, ধীরে ধীরে বিরোধী হিসাবে তাদের সঙ্গেই মতাদর্শগত লড়াই হবে বিজেপির। সেই কারণে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ঝালিয়ে নেওয়ার প্রয়োজন পড়ছে। আলিমুদ্দিন স্ট্রিটের কথায়, মাঝে মধ্যে পার্টির কর্মীদের ‘শিক্ষিত’ করার দরকার পড়ে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছিলেন, ‘এটা নতুন নয়, দেশভাগের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করি। কোভিডের সময় আমরা খাদ্য আন্দোলন, বিভিন্ন সময় তেভাগা আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা করেছি। ১০০ বছরের কমিউনিস্ট পার্টির ইতিহাস জানতে হবে। স্বাধীনতা সংগ্রামে আরএসএস কেন নেই? কেন তারা সাম্রাজ্যবাদী শক্তির হয়ে দাঁড়িয়েছিল, সেই বিষয়ে আলোচনা করা দরকার।’ তিনি আরও বলেন, ‘ওরা এখন কমিউনিস্টদের দেশদ্রোহী বলছে। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। ইতিহাস বিকৃতির সময় সঠিক ইতিহাস তুলে ধরাই তো কাজ। ১৯৮৫ সালের পর থেকে ওদের দেশপ্রেম শুরু হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ