Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আর্ন্তজাতিক ছাড়পত্র পেলেন হিরোশি

শনিবার আইএফএ শিল্ড ফাইনাল খেলতে আর কোনও বাধা রইল না ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকির। বুধবারই চলে এল তাঁর আর্ন্তজাতিক ছাড়পত্র।

আর্ন্তজাতিক ছাড়পত্র পেলেন হিরোশি
  • ১৬ অক্টোবর, ২০২৫ ১৫:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার আইএফএ শিল্ড ফাইনাল খেলতে আর কোনও বাধা রইল না ইস্ট বেঙ্গলের জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকির। বুধবারই চলে এল তাঁর আর্ন্তজাতিক ছাড়পত্র। আর সঙ্গে সঙ্গেই তাঁকে শিল্ডের জন্য রেজিস্ট্রেশন করে ফেলে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি জাতীয় শিবির থেকে দলে যোগ দিচ্ছেন আনোয়ার আলি ও মহেশ সিং। ফলে বৃহস্পতিবার পূর্ণশক্তির দল নিয়েই ফাইনালের প্রস্তুতি শুরু করবেন কোচ অস্কার ব্রুজোঁ।

Advertisement

মরশুমের প্রথম টুর্নামেন্ট ডুরান্ড কাপের শেষ চারেই থেমেছিল লাল-হলুদের অভিযান। এরপর ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হয় রিজার্ভ দল। তবে স্প্যানিশ কোচের প্রশিক্ষণে সিনিয়র দল এখনও সাফল্যের মুখ দেখেনি। তাই শনিবার শিল্ড জয়ের মধ্যে দিয়ে সেই খরা কাটাতে মরিয়া কোচ অস্কার।

Advertisement
সম্পর্কিত সংবাদ