Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, শহরে   ট্রামের ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টে

কলকাতার আর ট্রামের চাকা গড়াবে কি না, তা নিয়ে এবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, শহরে   ট্রামের ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার আর ট্রামের চাকা গড়াবে কি না, তা নিয়ে এবার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের (দাস) ডিভিশন বেঞ্চে ট্রাম সংক্রান্ত মামলার শুনানিতে একথা জানিয়েছে রাজ্য। তাই আপাতত হাইকোর্টে পিছিয়ে গেল এই মামলার শুনানি। 
Advertisement
এর আগে কলকাতার ট্রামলাইন বুজিয়ে ফেলার কাজ অবিলম্বে বন্ধ করে ছবি-সহ রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। তবে ট্রাম বাঁচাতে হাইকোর্ট যে কমিটি তৈরি করে দিয়েছিল, সেই কমিটির বৈঠকের নির্যাস এদিন আদালতে তুলে ধরেন রাজ্যের আইনজীবী। পিপিপি মডেলে ট্রাম চালানো সম্ভব বলেও জানানো হয়। তবে সেক্ষেত্রে খরচের বিষয়টি সামনে এনেছে রাজ্য। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্যের উদ্যোগ ছাড়া ট্রাম পুনরুদ্ধার করা সম্ভব নয়। ফান্ড অনুমোদন না করলে পিপিপি মডেল করা সম্ভব নয়। এক্ষেত্রে পাবলিক নোটিস জারি করে ট্রামে পিপিপি মডেল চালু করা যায় বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। 
রাজ্য জানায়, শুধু ট্রাম নয়, বাসের ক্ষেত্রেও তারা পিপিপি মডেল চালু করতে চেয়েছিল। যদিও ভাড়া না বাড়ানোয় সেই ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি অবশ্য সহমত পোষণ করেছেন। যদিও পর্যটনের জন্য ট্রাম চালালে ভাড়া বৃদ্ধি করে দেখা যেতে পারে বলে মন্তব্য প্রধান বিচারপতির। যেহেতু এখন এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন, তাই শীর্ষ আদালতই এখন এবিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ