Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ! অভিযুক্ত বিজেপি

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ সোমবার রাতে বীরভূমের নানুরের বেলুটি গ্রামে ঘটনাটি ঘটে।

নানুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ! অভিযুক্ত বিজেপি
  • ২৫ আগস্ট, ২০২৬ ২০:৫১
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল অর্থাৎ সোমবার রাতে বীরভূমের নানুরের বেলুটি গ্রামে ঘটনাটি ঘটে। আহত তৃণমূল কর্মী নয়ন শেখ বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে দাবি, ভোটের পর থেকেই গ্রামছাড়া ছিলেন তিনি। এদিন বাড়ি ফেরার পর রাতে কয়েকজন তাঁর বাড়িতে ঢুকে পড়েন। এরপর বেধড়ক মারধর করা হয় তাঁকে। অভিযুক্তরা বিজেপি সমর্থক বলেই পরিবারের দাবি। যদিও এই বিষয়ে স্থানীয় থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল  বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগই নেই। তৃণমূলের দুষ্কৃতীরা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ