Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইকোর্টের নির্দেশে পাঁশকুড়া বাজারে ভাঙা হল ১১টি দোকান

হাইকোর্টের নির্দেশে পাঁশকুড়া বাজারে ভাঙা হল ১১টি দোকান
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: হাইকোর্টের নির্দেশে বুধবার পুরাতন পাঁশকুড়া বাজার এলাকায় ১১টি কংক্রিটের দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। পূর্তদপ্তরের জায়গায় ওইসব দোকানঘর গজিয়ে উঠেছিল। পূর্তদপ্তরের জায়গা থেকে ওইসব দোকানঘর উচ্ছেদের জন্য হাইকোর্টে মামলা হয়। হাইকোর্ট ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। তারপর সেই নির্দেশের উপর স্থগিতাদেশও হয়। পরবর্তীতে আবারও স্থগিতাদেশ তুলে ভাঙার নির্দেশ দেয় আদালত। বুধবার জেসিবি দিয়ে ভাঙা হবে বলে প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছিল। এরমধ্যেই ওই নির্দেশিকা পুনর্বিবেচনার জন্য ফের হাইকোর্টে পিটিশন জমা পড়ে। সেই জন্য এদিন সকালে প্রশাসন ও পুলিস ভাঙার কাজে নামলে বাধা আসে। স্থানীয় ব্যবসায়ীরা ওইসব দোকানের সামনে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন। এদিনই হাইকোর্টে শুনানি শেষে জানানো হয়, ভাঙার উপর কোনও স্থগিতাদেশ নয়। তারপর বেলা গড়াতেই ভাঙার কাজ শুরু হয়। সন্ধ্যার পর আলো জ্বালিয়ে ভাঙার কাজ চলে।
Advertisement
সম্পর্কিত সংবাদ