Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইকোর্টের দ্বারস্থ বরখাস্ত ডাক্তাররা

হাইকোর্টের দ্বারস্থ বরখাস্ত ডাক্তাররা
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর হাসপাতালের মতো এবার রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বর্ধমান মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগে বরখাস্ত হওয়া জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি, হাইকোর্টের নির্দেশে পরীক্ষা দিতে পারলেও তাঁরা হাসপাতালে প্রবেশ করতে পারছেন না। এমনকী তাঁদের প্র্যাকটিক্যালের কাজ করতে দেওয়া হচ্ছে না। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।
Advertisement
সম্পর্কিত সংবাদ