Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

রান্নার বাণিজ্যিক গ্যাসের দামবৃদ্ধি

চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি) দাম ১১.৫ টাকা বাড়াল কেন্দ্র। এর ফলে কলকাতায় ১৯ কিলো সিলিন্ডারের দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা।

রান্নার বাণিজ্যিক  গ্যাসের দামবৃদ্ধি
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি) দাম ১১.৫ টাকা বাড়াল কেন্দ্র। এর ফলে কলকাতায় ১৯ কিলো সিলিন্ডারের দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা। সামনেই উৎসবের মরশুম। ব্যবসায়ীদের আশা ছিল, এবার রান্নার গ্যাসের দাম কমাতে পারে মোদি সরকার। কিন্তু সেই আশায় জল ঢেলে উলটে দাম বাড়িয়ে দিল কেন্দ্র! তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রেখেছে দিল্লি। এর ফলে কলকাতায় ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ৯৬৮ টাকাই রয়েছে। এদিকে যাঁরা এখনো গ্যাসের কেওয়াইসি করাননি, তাঁদের জন্য ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা ফের বৃদ্ধির ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এর আগে সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত ধার্য করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ