Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বিবাদ ‘চায়ে পে চর্চায়’ মেটানোর পরামর্শ হাইকোর্টের

চায়ে পে চর্চায় মিটুক রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাদ। বৃহস্পতিবার এমনই পরামর্শ দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, ‘রাজ্য প্রশাসনের দুই প্রধান ব্যক্তিত্বের মধ্যে আইনি লড়াইয়ের দৃষ্টান্ত শোভন নয়। আলোচনার মাধ্যমেই মিটুক তাঁদের বিবাদ।’

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বিবাদ ‘চায়ে পে  চর্চায়’ মেটানোর পরামর্শ হাইকোর্টের
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চায়ে পে চর্চায় মিটুক রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবাদ। বৃহস্পতিবার এমনই পরামর্শ দিল হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, ‘রাজ্য প্রশাসনের দুই প্রধান ব্যক্তিত্বের মধ্যে আইনি লড়াইয়ের দৃষ্টান্ত শোভন নয়। আলোচনার মাধ্যমেই মিটুক তাঁদের বিবাদ।’ 

Advertisement

কুরুচিকর মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন রাজ্যপাল। তার শুনানিতে এদিন বিচারপতি রাওয়ের এজলাসে রাজ্যপালের আইনজীবী সময় চেয়ে নেন। রাজ্যপালের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘আপনারা মামলাটিকে গুরুত্ব দিচ্ছেন না। আদালত এমনটাই মনে করছে। না-হলে বারবার সময় চাইছেন কেন?’ উত্তরে রাজ্যপালের আইনজীবী বলেন, ‘মামলাটিতে সংযুক্ত অন্যান্য পক্ষ কলকাতা শহরের বাইরে থাকেন। তাই তাঁদের সংযুক্ত করার জন্য সময় চেয়ে নেওয়া হচ্ছে।’ 
তারপর বিচারপতি দুই পক্ষকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘চায়ে পে চর্চায় সমস্যা নেই। আসলে, রাজনৈতিক ব্যক্তিত্বদের সহনশীল হওয়া দরকার।’ যদিও রাজ্যপালের আইনজীবী বলেন, ‘আমার মক্কেল রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি সাংবিধানিক পদে রয়েছেন।’ জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিত্ব বলেই এই মামলা তিনি করেছেন। সংবিধান অনুযায়ী রাজ্যপাল এমনিতেই রক্ষাকবচ পান। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও নিয়মনীতি রয়েছে।’  এই মামলার পরবর্তী শুনানি ৯ এপ্রিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ