Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাইমাস্টে জ্বলে না বাতি, সন্ধ্যার পর চলাফেরায় সমস্যা হবিবপুরে

ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাইমাস্ট লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা হলেও প্রশাসন সেগুলি নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি।

হাইমাস্টে জ্বলে না বাতি, সন্ধ্যার পর চলাফেরায় সমস্যা হবিবপুরে
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় হাইমাস্ট লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা হলেও প্রশাসন সেগুলি নিয়ে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি। বাতি না জ্বলায় সন্ধ্যার পর অন্ধকারে ছেয়ে যায় এলাকা। হবিবপুর ব্লকের কানতুর্কা, শ্রীরামপুর, আইহো, ধুমপুর সহ প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও এই অবস্থা। এর সুযোগে সীমান্তবর্তী গ্রামে চোরাচালান কারবারিদের দাপট বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অবিলম্বে হাইমাস্ট লাইট জ্বালানোর ব্যবস্থার দাবি তুলেছেন বাসিন্দারা। 

Advertisement

কানতুর্কা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি হাইমাস্ট টাওয়ার রয়েছে। তার মধ্যে দুটি পুরোপুরি খারাপ। একটি টাওয়ারে বাতি জ্বলছে। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাতি লাইট খারাপ হয়ে পড়ে রয়েছে। আইহোর বাসিন্দা ভোলা ঘোষ বলেন, আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায় অধিকাংশ হাইমাস্ট খারাপ হয়ে পড়ে রয়েছে। অবিলম্বে বাতি সংস্কার করা হোক। না হলে সন্ধ্যার পর যাতায়াতে যেমন অসুবিধা হয়, তেমনই মহিলারাও চলাফেরায় আতঙ্ক বোধ করেন। 
স্থানীয়রা বলেন, সম্প্রতি কানতুর্কা এলাকায় স্থানীয় বিডিও, আধিকারিকদের নিয়ে মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া এলাকা পরিদর্শনে এসেছিলেন। বাতি খারাপ হয়ে পড়ে থাকার ঘটনা তাঁর নজরেও পড়েছিল। ব্লকের কোন কোন জায়গায় লাইট খারাপ রয়েছে, তার তথ্য সংগ্রহ করে সংস্কারের নির্দেশ দিয়েছিলেন তিনি। 
এই ব্যাপারে হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল বলেন, কোন এলাকায় কতগুলি লাইট খারাপ, বিষয়টি নেওয়া হবে। কোন সংস্থার কতগুলি লাইট রয়েছে, সেগুলি দেখে অবিলম্বে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ