Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেভক-রংপো রেলওয়ে রুট পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

উত্তর-পূর্বাঞ্চলে সেভক-রংপো রেললাইন প্রকল্প পরিদর্শন করল সংসদের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিকিমের জন্য নতুন রেল সংযোগের সম্ভাবনা। বিস্তারিত পড়ুন।

সেভক-রংপো রেলওয়ে রুট পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, শিলিগুড়ি: সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তর-পূর্বাঞ্চলে রেল পরিকাঠামো সম্প্রসারণ ও সংযোগ বৃদ্ধির অগ্রগতি খতিয়ে দেখতে এসেছে সংসদের রেলওয়ে বিষয়ক স্থায়ী কমিটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার গ্যাংটকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিক, রেলের নির্মাণ সংস্থা ইরকন ইন্টার ন্যাশনাল লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সেভক-রংপো রেললাইন প্রকল্প। এই সফরের অংশ হিসাবে প্রতিনিধি দল সেভক-রংপো রেল প্রকল্পের বিভিন্ন স্টেশন, সেতু ও টানেল পরিদর্শন করে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকনের পক্ষ থেকে জানানো হয়, ৪৪.৯৬ কিমি দীর্ঘ এই রেললাইন সিকিমকে প্রথমবারের মতো সরাসরি রেল সংযোগ দেবে। প্রকল্পের ৭৭ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিনিধি দল রংপো রেলওয়ে স্টেশন এলাকা এবং টানেল নম্বর ১৪ পরিদর্শন করে। সফরে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ারের ডিআরএম সহ ইরকনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংসদের রেলওয়ে বিষয়ক স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল ৯ জুন পর্যন্ত গ্যাংটক, কলকাতা ও ঋষিকেশ সফর করবে। রেলের মতে, সেভক-রংপো রেল রুট চালু হলে সিকিমের সঙ্গে দেশের রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহণ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।শুক্রবার গ্যাংটকে উত্তর-পূর্ব সীমান্ত রেলের উচ্চ পদস্থ আধিকারিক, রেলের নির্মাণ সংস্থা ইরকন ইন্টার ন্যাশনাল লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সেভক-রংপো রেললাইন প্রকল্প। এই সফরের অংশ হিসাবে প্রতিনিধি দল সেভক-রংপো রেল প্রকল্পের বিভিন্ন স্টেশন, সেতু ও টানেল পরিদর্শন করে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইরকনের পক্ষ থেকে জানানো হয়, ৪৪.৯৬ কিমি দীর্ঘ এই রেললাইন সিকিমকে প্রথমবারের মতো সরাসরি রেল সংযোগ দেবে। প্রকল্পের ৭৭ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিনিধি দল রংপো রেলওয়ে স্টেশন এলাকা এবং টানেল নম্বর ১৪ পরিদর্শন করে। সফরে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ারের ডিআরএম সহ ইরকনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সংসদের রেলওয়ে বিষয়ক স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল ৯ জুন পর্যন্ত গ্যাংটক, কলকাতা ও ঋষিকেশ সফর করবে। রেলের মতে, সেভক-রংপো রেল রুট চালু হলে সিকিমের সঙ্গে দেশের রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহণ সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ