নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিছিল-মিটিং করার অনুমতি চেয়ে বার বার মামলা হওয়ায় বিরক্তি প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক সময়ে একাধিকবার মিটিং মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। সোমবারও তারাতলায় জনসভার জন্য মামলা দায়েরের অনুমতি চান বিজেপির আইনজীবী। তাতেই বিরক্ত হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অনুমতি নাকচ করে বিচারপতি স্পষ্ট জানান, মিছিল-মিটিং নিয়ে অনুমতি চাইলে এবার থেকে ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করতে হবে। সিঙ্গল বেঞ্চ মিছিল নিয়ে অনুমতি সংক্রান্ত মামলা শুনবে না।



