Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অনিকেতকে রায়গঞ্জে বদলির নির্দেশ খারিজ করল হাইকোর্ট

আর জি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতর বদলি মামলায় রাজ্য সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাইকোর্ট।

অনিকেতকে রায়গঞ্জে বদলির  নির্দেশ খারিজ করল হাইকোর্ট
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতর বদলি মামলায় রাজ্য সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল হাইকোর্ট। অনিকেতকে পছন্দের পোস্টিংই দিতে হবে। বুধবার নির্দেশে এমনটাই জানিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ। বিচারপতি এদিন বলেন, অনিকেতকে রায়গঞ্জে বদলি রাজ্যের গুরুতর ভুল। তাঁকে পছন্দের পোস্টিংই দিতে হবে রাজ্যকে। বিচারপতি আরও বলেন, প্রার্থীর মেধার ভিত্তিতেই তাঁর পোস্টিং হবে। অন্যদের তুলনায় উচ্চমেধার প্রার্থীর ক্ষেত্রে প্রতিটি কলেজ এবং প্রতিষ্ঠানকে ওই প্রার্থীদের পছন্দের জায়গা নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে। রাজ্য মেধার ভিত্তিতে নিয়োগে সদিচ্ছা প্রকাশ করেনি। রাজ্যের কার্যকলাপ এক্ষেত্রে শীর্ষ আদালতের রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। 

Advertisement

রাজ্যের জারি করা বদলির নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনিকেত। সেই মামলাতেই এই নির্দেশ দিল হাইকোর্ট। রায়ের পর অনিকেত বলেন, ‘ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে প্রথম দিন থেকেই যেমন ছিলাম এই রায়ের ফলে আজও আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে থাকার অঙ্গীকার রইল।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ