নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপিকে নবান্নের সামনে ধরনায় বসার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। এব্যাপারে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মন্দিরতলা বাসস্ট্যান্ডে ধরনায় বসা যাবে। বেঞ্চের পর্যবেক্ষণ, মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে। এই ধরনের কোনো ধরনা কর্মসূচি হলে নবান্নের সামনের শান্তি বিঘ্নিত হতে পারে। আইপ্যাক কাণ্ড সহ একাধিক ইস্যুকে সামনে রেখে নবান্নের সামনে ধরনায় বসতে চেয়েছিল বিজেপি। কিন্তু সিঙ্গল বেঞ্চ নির্দেশে জানায়, নবান্নের সামনে ধরনা কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না। এরপরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হল তাদের।



