Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘টাকা তোলার অভিসন্ধি’ বীরভূমে বেআইনি টোল বন্ধ করতে বলল হাইকোর্ট

বীরভূমের দেউচা ব্যারাজের ব্রিজ মেরামতির অজুহাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ি থেকে বেআইনিভাবে টোল আদায় করা হচ্ছে। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় অবিলম্বে টোল আদায়ের প্রক্রিয়া বন্ধ করতে নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ।

‘টাকা তোলার অভিসন্ধি’ বীরভূমে বেআইনি টোল বন্ধ করতে বলল হাইকোর্ট
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের দেউচা ব্যারাজের ব্রিজ মেরামতির অজুহাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ি থেকে বেআইনিভাবে টোল আদায় করা হচ্ছে। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় অবিলম্বে টোল আদায়ের প্রক্রিয়া বন্ধ করতে নির্দেশ দিল বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ।

Advertisement

মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের জুন মাস থেকে জেলা পরিষদ একটি অস্থায়ী টোল তৈরি করে টাকা আদায় শুরু করেছিল। অভিযোগ, ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে চলাচলকারী প্রতিটি গাড়ির থেকে ২০০ টাকা করে নিচ্ছিল স্থানীয় তৃণমূল নিয়ন্ত্রিত জেলা পরিষদ। দ্বারকা নদীর উপর দেউচা ব্যারাজের ব্রিজ মেরামতি জন্য গাড়িগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। সেই সুযোগে স্থানীয় জেলা পরিষদ বেআইনিভাবে টাকা তুলছিল। জেলাশাসক নিজেও বিষয়টি স্বীকার করে নেন। সোমবার বিষয়টি শোনার পর বেঞ্চ স্পষ্ট নির্দেশে জানিয়ে দিয়েছে, বেআইনিভাবে টাকা তোলার অভিসন্ধি নিয়েই এই টোল চালু করা হয়েছিল। অবিলম্বে এই ধরনের বেআইনি টাকা আদায় বন্ধ করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ