Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি কর কাণ্ডে সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দিল হাইকোর্ট

অভয়া কাণ্ডের জেরে আগেই আর জি করের সেমিনার হল সিল করা হয়েছিল। এবার সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দিল হাইকোর্ট

আর জি কর কাণ্ডে সিবিআইকে সম্পূর্ণ  অকুস্থল সিল করার নির্দেশ দিল হাইকোর্ট
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া কাণ্ডের জেরে আগেই আর জি করের সেমিনার হল সিল করা হয়েছিল। এবার সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ, সন্দীপ ঘোষের চেম্বার-সহ অভয়া কাণ্ডের সঙ্গে হাসপাতালের যেসব জায়গার যোগসূত্র রয়েছে, সব জয়গা সিল করার নির্দেশ দিয়েছে। 

Advertisement

আর জি কর মামলায় নতুন বেঞ্চ গঠন করেছে হাইকোর্ট। সেই মামলায় মামলাকারীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টেপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায় সওয়ালে বলেন, ‘অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের সাততলার নিজস্ব ঘরটি এখনও সিল করা হয়নি।’  আদালতে ভার্চুয়ালি উপস্থিত সিবিআইয়ের তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে বিচারপতিরা প্রশ্ন করেন, ‘কোন কোন জায়গা সিবিআই সিল করেছে?’ তিনি উত্তর দেন, ‘সেমিনার রুম যেখানে বডি পাওয়া যায় সেটি সিল করা হয়েছে।’ এরপর বিচারপতি শম্পা সরকারের প্রশ্ন, ‘তদন্তের সময় আপনার মনে হয়নি বাকি জায়গা সিল করার প্রয়োজন আছে?’ 
তখন সিবিআইয়ের আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ‘নিম্ন আদালতের বক্তব্য ছিল সেমিনার হলেই ঘটনাটি হয়।’ পালটা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘নিম্ন আদালত সিবিআইয়ের প্রমাণের উপর নির্দেশ দিয়েছিল।’ এরপরই সিবিআইকে সম্পূর্ণ অকুস্থল সিল করার নির্দেশ দেয় বেঞ্চ। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।
এদিকে, গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভয়ার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়ার পরিবার সম্প্রতি শিয়ালদহ আদালতে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনে। পরিবারের দাবি, ঘটনার দিন তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে আর জি কর হাসপাতাল থেকে তড়িঘড়ি তরুণীর দেহ বের করে নিয়ে গিয়ে দাহ করা হয়, যা ছিল তথ্য-প্রমাণ নষ্ট করার এক সুপরিকল্পিত চক্রান্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ