Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেককে শর্তাধীন রক্ষাকবচ হাইকোর্টের, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ

কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ পেলেন। সিআইডিতে হাজিরা দিতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে। বিস্তারিত পড়ুন।

অভিষেককে শর্তাধীন রক্ষাকবচ হাইকোর্টের, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভবানীভবনে হাজিরার নির্দেশ
  • ১১ জুন, ২০২৬ ১২:৫৭
Prefer us on Google

কলকাতা, ১১ জুন: বিধানসভায় সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে দু’সপ্তাহের জন্য অন্তর্বর্তী রক্ষাকবচ পেলেন তিনি। যদিও এর সঙ্গে শর্তও জুড়ে দিয়েছে আদালত। বিচারপতি জানিয়েছেন, আজই সন্ধ্যা ছ’টার মধ্যে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। পাশাপাশি তদন্তে সব রকম সহযোগিতা করতে বাধ্য থাকবেন তিনি। এর অন্যথা হলে রক্ষাকবচ খারিজ হতে পারে।

Advertisement

সই জাল মামলায় এদিন অভিষেককে রীতিমতো ধমক দেয় আদালত। রক্ষাকবচ চেয়ে করা মামলায় বিচারপতির প্রশ্ন, ‘আপনি হাজিরা এড়াচ্ছেন কেন?’ এরপরই তিনি সাফ বলেন, ‘কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান।’ 
এই মুহূর্তে দিল্লিতে আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ বিকেল চারটের সময় দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি। তারপরই ভবানীভবনে হাজিরা দিতে যাবেন অভিষেক। আদালতে এমনই জানান তাঁর আইনজীবী। এর পরে সব দিক বিবেচনা করে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য অভিষেককে সন্ধ্যা ৬টার সময়সীমা বেঁধে দেন বিচারপতি।

Advertisement
সম্পর্কিত সংবাদ