Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশন ও রাজ্যের সঙ্গে বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতির, বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা শীঘ্রই

ভোট ঘোষণা হয়ে গেলেও ‘বিচারাধীন’ ভোটারদের প্রথম তালিকা কবে প্রকাশ পাবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।

কমিশন ও রাজ্যের সঙ্গে বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতির, বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা শীঘ্রই
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট ঘোষণা হয়ে গেলেও ‘বিচারাধীন’ ভোটারদের প্রথম তালিকা কবে প্রকাশ পাবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। মোট ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ২১ লক্ষের নথি যাচাই করে নিষ্পত্তির কাজ শেষ হয়েছে। যাঁদের নথি নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাদের নাম প্রথম অতিরিক্ত তালিকায় থাকবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে যাঁরা ‘অযোগ্য’ বলে বিবেচিত হবেন, তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ বা ‘নন এলিজিবল’ শব্দের উল্লেখ থাকতে পারে বলে জানা যাচ্ছে। 

Advertisement

আরো খবর, সুপ্রিম কোর্টের নির্দেশমতো ট্রাইবুনাল গঠনের বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর, আগামী দু-তিন দিনের মধ্যে ট্রাইবুনাল গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত তালিকা প্রকাশ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট। বৈঠকে ছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। সূত্রের খবর, আগামী শুক্র এবং শনিবার প্রকাশ হতে পারে ওই অতিরিক্ত তালিকা। ‘বিবেচনাধীন’ যাঁদের নাম ওই তালিকা থেকে বাদ পড়বে, তাঁরা বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

সম্পর্কিত সংবাদ