Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ প্রাথমিকে সফল প্রার্থীকে কাউন্সেলিংয়ে বসার সুযোগ হাইকোর্টের

ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের এসএলএসটি-তে মোট ৫টি অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হয়েছিল।

উচ্চ প্রাথমিকে  সফল প্রার্থীকে  কাউন্সেলিংয়ে বসার সুযোগ হাইকোর্টের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের এসএলএসটি-তে মোট ৫টি অর্থাৎ গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হয়েছিল। মুর্শিদাবাদের বাসিন্দা মহুয়া ঘোষ নবম-দশম ও উচ্চ প্রাথমিক এই দু’টি পরীক্ষাতেই সফল হন। তিনি দু’টিতেই কাউন্সেলিংয়ের ডাক পান। আগে নিয়োগ হওয়ায় তিনি নবম-দশমের চাকরি বেছে নেন। পরে শারীরিক সমস্যার কারণে ২০২৪ সালে উচ্চ প্রাথমিক কাউন্সেলিংয়ে তিনি বসতে পারেননি। ১১ জুন ফের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং হওয়ায় কথা। আবেদন সত্ত্বেও সেই কাউন্সেলিংয়ে বসতে না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন মহুয়া।

Advertisement

সেই মামলায় এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যর পর্যবেক্ষণ, ‘এসএসসি-র অপকর্মের কারণেই এত চাকরি গিয়েছে। এসএসসিকেই তার দায় নিতে হবে। সম্ভাব্য যোগ্যদের সঙ্গে মানবিক অবস্থান দেখাক এসএসসি।’ বিচারপতি আরও প্রশ্ন তোলেন,  ২০১৬ এসএলএসটির ২টি পরীক্ষাতেই (নবম-দশম ও উচ্চ প্রাথমিক) সফল একজন। নবম-দশমে চাকরি নিয়েছেন। সেই চাকরি এসএসসি’র ভুলে বাতিল হয়েছে। উচ্চ প্রাথমিক পরীক্ষায় সফল পরীক্ষার্থীকে কাউন্সেলিংয়ের সুযোগ কেন দেবে না এসএসসি।’ এরপরই মহুয়াকে কাউন্সেলিংয়ে বসার ছাড়পত্র দেন বিচারপতি ভট্টাচার্য। চূড়ান্ত মেধা তালিকায় জায়গা পেলে চাকরি দিতেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। মহুয়ার পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে অনুরূপ নির্দেশ দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। 

Advertisement
সম্পর্কিত সংবাদ