সংবাদদাতা, কালনা: বাপের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। মৃতার নাম পুজা হালদার (১৯)। বাড়ি হুগলি জেলার বলাগড় থানার বেনালিচর এলাকায়। বৃহস্পতিবার সকালে তাকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকেরা। এদিন ম্যাজিস্টেট তদন্তের পর কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়।
Advertisement
মৃতার বাবা পরিমল হালদার বলেন, মেয়ের বছর তিনেক আগে একবার বিয়ে হয়েছিল। একটি মেয়ে আছে। সে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে। আড়াই মাস আগে মেয়ের ফের বিয়ে হয়। মাসখানেক ধরে মেয়ে আমাদের বাড়িতে ছিল। বৃহস্পতিবার সকালে মেয়েকে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। মেয়ে কেন এমন করল আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।



