Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হোগলবেড়িয়ার মাঠে নীলগাই

হোগলবেড়িয়ার মাঠে নীলগাই
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: ভারত-বাংলাদেশ সীমান্তে হোগলবেড়িয়ার মাঠে নীলগাই দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। শুক্রবার শিকারপুরের মাঠে এই প্রাণীটিকে দেখতে পাওয়া যায়। তারপর শনিবার তাকে বালিয়াশিসা সীমান্তের মাঠে দেখেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তের কাছারিপাড়ার বাসিন্দা শঙ্কর মণ্ডল বলেন, গত তিনদিন ধরে হোগলবেড়িয়ার বিভিন্ন মাঠে নীলগাইটি ঘোরাঘুরি করছে। অনেকেই এই প্রাণীটিকে দেখতে মাঠে ছুটছে। কিন্তু, মানুষের আঁচ পেলেই পালিয়ে যাচ্ছে প্রাণীটি। তাকে উদ্ধারের জন্য বনদপ্তরে খবর দেওয়া হয়েছে।
Advertisement
এনিয়ে বনদপ্তরের আধিকারিক সুদিন দাস বলেন, নীলগাই মূলত বিহার, ওড়িশা, রাজস্থান কিংবা উত্তর প্রদেশের বন বা মাঠে দেখা যায়। কোনওভাবে দলছুট হয়ে এই এলাকায় চলে এসেছে। এরা কোনও ক্ষতি করে না। এলাকায় নজর রাখা হচ্ছে। সবাইকে জানানো হচ্ছে এদের কেউ ধরবেন না বা মারবেন না। সুযোগ পেলেই নিজের জায়গায় ফিরে যাবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ