সংবাদদাতা, করিমপুর: হোগলবেড়িয়ার জয়রামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শনিবার সমবায় সমিতিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওইদিন তৃণমূল সমর্থিত ন’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিরোধী পক্ষের কেউ মনোনয়ন জমা দেননি।



