Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হোগলবেড়িয়ায় ভাইয়ের মারে দাদার মৃত্যু

হোগলবেড়িয়ায় ভাইয়ের মারে দাদার মৃত্যু
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: শুক্রবার রাতে হোগলবেড়িয়ার হরিপুর গ্রামে জমি নিয়ে বিবাদে ভাইয়ের মারে মৃত্যু হল দাদার। মৃত দাদার নাম বাপন মণ্ডল(৩৩)। পুলিস সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে বড় ভাই বাপন স্ত্রী ও তিন বছরের ছেলেকে নিয়ে আলাদা থাকতেন। মা ও ছোট ভাই বাপ্পা মণ্ডল আলাদা থাকতেন। একটি জমি বিক্রি নিয়ে এদিন রাতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। তখনই বাপ্পা দাদাকে মারধর করে। 
Advertisement
মৃত বাপনের শ্বশুর অর্জুন প্রামাণিক থানায় জামাইকে খুন করা হয়েছে বলে লিখিত অভিযোগে দায়ের করেছেন। তাঁর অভিযোগ অভিযুক্ত বাপ্পা মণ্ডল তার বাবার নামে থাকা একটি জমি বিক্রি করে টাকা নেওয়ার জন্য  মাকে চাপ দেয়। বাপন ভাই বাপ্পাকে ওই জমি বিক্রি করতে নিষেধ করে। তা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে তর্কতর্কি শুরু হয়। বাপ্পা আচমকা ঘরের দরজায় দেওয়া কাঠের হুড়কো দিয়ে দাদা বাপনের মাথায় আঘাত করে। বাপন ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। তারপরেও তাঁকে মারধর করা হয়। বাপনকে বাঁচাতে তাঁর স্ত্রী স্বস্তি মণ্ডল ও মা অনিমা মণ্ডলকেও বাপ্পা মারধর করে। মারধরে সকলেই গুরুতর জখম হন। স্বস্তিদেবী ও অনিমাদেবীর চিৎকারে প্রতিবেশীরা এলে বাপ্পা পালিয়ে যায়।  
সম্পর্কিত সংবাদ