নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: হুগলি গ্রামীণ পুলিস অনলাইনে স্পোকেন ইংলিশের পাঠ দেবে। পুলিস ও একটি ট্রাস্টের যৌথ উদ্যোগে এই ক্লাস হবে। এসডিপিওর ফেসবুক পেজ থেকেই ক্লাসে যোগ দেওয়ার আবেদনপত্র পাবেন পড়ুয়ারা। নতুন বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই অনলাইন ক্লাস হবে। চাকরি, ব্যবসা ও যোগাযোগের জন্য ইংরেজি বর্তমানে গুরুত্বপূর্ণ। তাই পড়ুয়াদের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কোর্স চালু করা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, এই অনলাইন কোর্সে ৪৮ থেকে ৬০টি ক্লাস হবে। প্রত্যেকটি ক্লাসের সময়সীমা ৯০ মিনিট। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়ারাই এই ক্লাসে যোগ দিতে পারবেন। ১৮ জন পড়ুয়া ক্লাস করতে পারবেন। আরামবাগ এসডিপিও অফিস এই ১৮ জনকে বেছে নেবে। সপ্তাহে চার দিন সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ক্লাস হবে। পড়ুয়াদের ১০০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। কোর্সের জন্য কোনও ফি দিতে হবে না। সব মিলিয়ে প্রায় ৭২ - ৯০ ঘণ্টার কোর্স এটি। হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন জানিয়েছেন, এই কোর্স ছাত্রদের সঠিক পদ্ধতিতে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলবে। এটি তাদের আত্মবিশ্বাসী করে তুলবে। পুলিস জানিয়েছে, শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলায় পারদর্শী করে তোলাই লক্ষ্য। এই কোর্সের পর যে কোনও পরিবেশে নির্ভয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন পড়ুয়ারা। এরজন্য নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও করা হবে।
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, বর্তমান সমাজ এগচ্ছে। ফলে সব জায়গাতেই এখন ইংরেজি প্রয়োজন। যে কোনও চাকরির পরীক্ষায় যেমন ইংরেজি দরকার, একইভাবে ব্যবসাতেও প্রয়োজন ইংরেজির। অনেকেরই ইংরেজিতে কথা বলতে সমস্যা হয়। এই বিষয়টি অনুভব করেই পুলিস সুপার নয়া এই উদ্যোগ নিয়েছেন।
এসডিপিও জানিয়েছেন, আরামবাগ মহকুমার দুঃস্থ ও মেধাবীদের এই কোর্সে ভর্তি করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। যাঁরা এই ক্লাসকে গুরুত্ব দিয়ে করবেন এমন পড়ুয়াদেরই আমরা বেছে নেব। আবেদনপত্র পেলে সেগুলি খতিয়ে দেখা হবে।