Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

কলকাতা থেকে নানা রংয়ের ভেষজ আবির আসছে দক্ষিণ দিনাজপুরে

কলকাতা থেকে ভেষজ আবির এনে প্যাকেট করে বিক্রি হচ্ছে গঙ্গারামপুরে। গঙ্গারামপুরের বড়বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন রংয়ের আবিরের পসরা সাজিয়ে বসেছেন। গঙ্গারামপুর থেকেই গোটা জেলাতে পাইকারি ভেষজ আবির বিক্রি হচ্ছে।

কলকাতা থেকে নানা রংয়ের ভেষজ আবির আসছে দক্ষিণ দিনাজপুরে
  • ১৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: কলকাতা থেকে ভেষজ আবির এনে প্যাকেট করে বিক্রি হচ্ছে গঙ্গারামপুরে। গঙ্গারামপুরের বড়বাজারে ব্যবসায়ীরা বিভিন্ন রংয়ের আবিরের পসরা সাজিয়ে বসেছেন। গঙ্গারামপুর থেকেই গোটা জেলাতে পাইকারি ভেষজ আবির বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পিচকিরি, টুপি, গেঞ্জি, মুখোশ সহ দোলের রকমারি সরঞ্জাম দেদার বিক্রি হচ্ছে। খুচরো বাজারে ভেষজ আবির ১০০ গ্রামের প্যাকেট ৩০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা ও ১০০ টাকা পর্যন্ত রয়েছে। দোল উপলক্ষ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে সবুজ, গেরুয়া, নীল রঙের আবির।

Advertisement

গ্রামের ছোট ব্যবসায়ীরা ভিড় করছেন গঙ্গারামপুর বড়বাজার রঙের পাইকারি দোকানে। গঙ্গারামপুরের ব্যবসায়ী সঞ্জয় জয়সওয়াল বলেন, আমরা কলকাতা থেকে বস্তা বস্তা ভেষজ আবির নিয়ে আসি। তারপর সেই আবির চালুনি দিয়ে চেলে নিয়ে বিভিন্ন প্যাকেটে ভর্তি করা হয়। প্যাকেটিংয়ের কাজ ১ মাস আগে থেকেই শুরু হয়ে যায়। দোল হোক বা রংখেলা, এখন ভেষজ আবিরের চাহিদা রয়েছে।
ভেষজ আবিরের  চাহিদাও ভালো। ব্যবসাও এবার ভালোই হয়েছে। ব্যবসায়ী সঞ্জয় বলছেন, জেলার বিভিন্ন জায়গা থেকে ছোট ব্যবসায়ীরা আবির কিনে নিয়ে যাচ্ছেন। বুনিয়াদপুরের ব্যবসায়ী রামপ্রসাদ সরকার বলেন, এখন ভেষজ আবিরের চাহিদাও ভালো।

Advertisement
সম্পর্কিত সংবাদ