হেমন্ত-পুত্র জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৫টা নাগাদ। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী। জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাড়িতে রেখে জয়ন্তর চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ২০১৯-এ বড়ো মেয়ে পায়েলের মৃত্যুর পর ডায়াবেটিস রোগী জয়ন্তর শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছিল। ‘মাজাক’, ‘দো লড়কে দোনো কড়কে’, ‘বিবি অউর মাকান’-এর মতো একাধিক ছবির প্রযোজক ছিলেন জয়ন্ত।

Advertisement