Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুরবান শা’র স্মৃতিতে ঈদে তমলুকে দুঃস্থদের সাহায্য

কুরবান শা’র স্মৃতিতে ঈদে তমলুকে দুঃস্থদের সাহায্য
  • ২৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুষ্কৃতীদের হাতে নিহত তৃণমূল নেতা কুরবান শা’র স্মৃতিতে ঈদে ২০০জন দুঃস্থকে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী দেওয়া হল। বৃহস্পতিবার মাইসোরা বাজারে তাঁদের শাড়ি, লুঙ্গি, চিনি, সেমই প্রভৃতি দেওয়া হয়। কুরবান শা’র দাদা আফজল শা, মফিজুল শা, তৃণমূল সংখ্যালঘু সেলের প্রাক্তন ব্লক সভাপতি শেখ মুজিবর রহমান, প্রাক্তন পঞ্চায়েত সদস্য দীপঙ্কর বেরা সহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement

২০১৯সালের ৭অক্টোবর মাইসোরা বাজারে দুষ্কৃতীদের হাতে খুন হন কুরবান শা। তিনি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন। ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি পদেও ছিলেন। সমাজসেবার সঙ্গে নিজেকে জড়িত রাখতেন এই তৃণমূল নেতা। তাঁর মৃত্যুর পর পরিবারের সদস্যরা সমাজসেবামূলক কাজের মাধ্যমেই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তাঁরা প্রতি বছর ৭অক্টোবর রক্তদান সহ নানা সমাজসেবামূলক কাজ করেন। এবার ঈদের প্রাক্কালে মাইসোরা বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের ২০০মানুষকে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী দিলেন। মাইসোরা, মাংলই, শ্যামপুর সহ আশপাশের গ্রাম থেকে দুঃস্থরা এসেছিলেন। 
কুরবানের দাদা আফজল শা বলেন, আমার ভাই সামাজিক কাজকর্ম করত। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষাপরায়ণ হয়ে কিছু লোক ভাইকে খুন করেছে। আমরা খুনিদের শাস্তির জন্য আইনি লড়াই করছি। সেইসঙ্গে ভাইয়ের দেখানো পথে সারাবছর সামাজিক কাজকর্ম করে থাকি।

Advertisement
সম্পর্কিত সংবাদ