Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হেলিওস-এর পুজোর সম্ভার

হেলিওস-এর পুজোর সম্ভার
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভারতের বৃহত্তম মাল্টি-ব্র্যান্ড ওয়াচ রিটেল চেইন হেলিওস নতুন ১৪টি বিশ্বব্যাপী ব্র্যান্ডের কালেকশন উন্মোচন করল। নামী ও নির্ভরযোগ্য ঘড়ি সংস্থা টাইটান কোম্পানি লিমিটেডের অন্তর্গত এই রিটেল চেইন। কলকাতার রাজকুটির, আইএইচসিএল সিলেকশনস-এ আয়োজিত একটি এক্সক্লুসিভ শোকেসে এই সম্ভার প্রদর্শিত হয়। ফ্রেডেরিক কনস্ট্যান্ট, এইগনার, হারবেলিন, শ্যারিওল, টাইটান রাগা, টাইটান স্টেলার সহ মোট ১৪টি গ্লোবাল ব্র্যান্ড রয়েছে এই তালিকায়। সংস্থার দাবি, পূর্বাঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গে এই ব্র্যান্ডের জনপ্রিয়তা ক্রমবর্ধমান। এবছরের প্রথমার্ধে রাজস্বও বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। পূর্ব ভারতের জন্য ইতিমধ্যে ৪২টি স্টোর রয়েছে এবং চলতি আর্থিক বছরের শেষের দিকে আরও সাতটি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। এই প্রসঙ্গে টাইটান কোম্পানি লিমিটেডের ঘড়ি বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং সিএসএমও, রাহুল শুক্লা বলেন, ‘পূর্বাঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের জনপ্রিয়তা বরাবরই বেশি। উৎসবের আবহে গ্রাহকরা প্রিমিয়াম ঘড়িকে আরও বেশি আপন করেন। তাই তাঁদের জন্যই এই আয়োজন।’ 

Advertisement

ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

Advertisement
সম্পর্কিত সংবাদ