Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত্যু পুলিস আধিকারিকের, ২০০টি বিমান চলাচলেও প্রভাব

ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মৃত্যু পুলিস আধিকারিকের, ২০০টি বিমান চলাচলেও প্রভাব
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: বৃষ্টির মরশুম আসতে না আসতেই ব্যাপক সমস্যার মুখে দিল্লিবাসী। রাতভর ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় দিল্লি ও এনসিআর-এর বহু এলাকা। জলমগ্ন রাস্তাঘাট। জলে ডুবে আটকা পড়েছে বহু অটো, গাড়ি। এমনকী বাসও!

Advertisement

দিল্লির মোতিবাগ, মিন্টো রোড, বিমানবন্দর টার্মিনাল ১-এর কাছে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে। রবিবার সকালে মিন্টো রোডে জল এতটাই বেশি ছিল যে, একটি গাড়ি প্রায় পুরোপুরি ডুবে যায়। এছাড়াও, চাণক্যপুরী এবং দ্বারকার মতো অভিজাত এলাকাগুলিও ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে, প্রবল বৃষ্টিতে অ্যাসিসটান্ট কমিশনারের অফিসের ছাদ ধসে মৃত্যু হয়েছে এক পুলিস আধিকারিকেরও।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে শনিবার রাত ১১টা থেকে রবিবার ভোর ৪টে পর্যন্ত প্রায় ২০০টি বিমান চলাচলে প্রভাব পড়েছে। যাত্রীদেরকে ফ্লাইটের অবস্থা জানার জন্য বিমান সংস্থার কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে, আজ রবিবার বিকেলের দিকেও দিল্লিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কলকাতা ও হায়দরাবাদের আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে কী ভাবে? তা নিয়েও চিন্তিত রয়েছে কেকেআর ফ্যানেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ