Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় টানা বৃষ্টিতে জেলায় সব্জি, ফুলচাষে ক্ষতির আশঙ্কা

দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চলছে। ফলে হাওড়া জেলায় সব্জি ও ফুলচাষে ক্ষতি হতে পারে। যদিও জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, ক্ষতির পরিমাণ খুব একটা বেশি হবে না।

হাওড়ায় টানা বৃষ্টিতে জেলায় সব্জি, ফুলচাষে ক্ষতির আশঙ্কা
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি চলছে। ফলে হাওড়া জেলায় সব্জি ও ফুলচাষে ক্ষতি হতে পারে। যদিও জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে খবর, ক্ষতির পরিমাণ খুব একটা বেশি হবে না। হাওড়া জেলায় ২০৭৫ হেক্টর সব্জিচাষের মধ্যে মাত্র ১২০ হেক্টর জমির চাষ এখন জলের তলায়। পাশাপাশি ১৫৩৭ হেক্টর জমির ফুল চাষের মধ্যে মাত্র ১৮ হেক্টর জমির ফুল চাষ ডুবে আছে। তবে বৃষ্টির পরিমাণ কমায় বিভিন্ন জমি থেকে জল নামতেও শুরু করেছে। আর দু’তিনদিনের মধ্যে জল আরও নেমে গেলে সে অর্থে ক্ষতির সম্ভবনা নেই বলেই মত দপ্তরের।

Advertisement

যদিও আরও কয়েকদিন জমিতে জল দাড়িয়ে থাকলে ক্ষতির আশঙ্কা করছে উদ্যানপালন দপ্তর। ওই দপ্তরের এক কর্তা জানান, এখন উঁচু জমিতে সব্জি ও ফুলচাষ হয়। তাই জল জমার সম্ভবনা কম। অন্যদিকে, একটানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় আমন ধানের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। অনেক জায়গায় বীজতলা জলের তলায় চলে গিয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় এখনও অনেক জায়গা জলমগ্ন হয়ে আছে। উলুবেড়িয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে যদুরবেড়িয়ায় উলুবেড়িয়া কৃষিদপ্তরের অফিস চত্বর ও জলমগ্ন হয়ে পড়ে। জল পেরিয়েই ওই অফিসে যাতায়াত করতে হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ