নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস মতোই ব্যাপক বৃষ্টি হচ্ছে। ২৫টি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পাহাড়েও প্রবল বৃষ্টি হয়েছে। ফলে তিস্তা ও জলঢাকা নদী ফের ফুলে ফেঁপে উঠেছে। দুই নদীতেই হলুদ সংকেত জারি করেছে সেচ দপ্তর। জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত। জলপাইগুড়ি ও হলদিবাড়ির কিছু এলাকায় উঠেছে তিস্তার জল।



