Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি, উপড়ে পড়ল গাছ

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। দমকা বাতাস বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামে।

মুর্শিদাবাদ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি, উপড়ে পড়ল গাছ
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, ডোমকল: তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। দমকা বাতাস বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিন্তু, ডোমকল মহকুমায় ব্যাপক ঝড়ে বহু গাছ উপড়ে পড়েছে। ক্ষতি হয়েছে বেশ কিছু কাঁচাবাড়িরও। দৌলতাবাদ ও ইসলামপুরে রাস্তার উপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যহত হয়। ক্ষতি হয়েছে আমেরও।

Advertisement

এদিন সকাল থেকেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা ছিল জেলাবাসীর। বিকেলে বৃষ্টি নামতেই কিছুটা স্বস্তি মিলেছে। এদিন বহরমপুর সহ পার্শ্ববর্তী এলাকায় আধ ঘণ্টার বৃষ্টি হয়েছে। যার ফলে তাপমাত্রা এক ধাক্কায় আট ডিগ্রি নেমে গিয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির পর এদিন বিকেলে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের পাশাপাশি জঙ্গিপুর মহকুমাতেও বৃষ্টি হয়েছে। এদিন বিকেলে ব্যাপক ঝড় হয়। তারপর বৃষ্টি নামে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ায় জাতীয় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন যাতায়াত করতে শুরু করে। ঝড়ের দাপটে বেশ কিছু কলা বাগান ও পেঁপে গাছের ক্ষতি হয়েছে। এদিন বিকেলে ঘণ্টাখানেকের ঝড়-বৃষ্টিতে ডোমকলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ